বিচারকার্য
মনিয়া মুজিব
রমজান আলী মোহনপুর গ্রামের একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে পরিচিত। গ্রামের লোকজন তাকে ভালো মানুষ হিসেবেই জানে। সবাই তাকে বেশ মান্যও করেন। তাই তো গ্রামের যাবতীয় বিচারকার্য তার দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। আগামীকাল তিনি যাবেন একটি গুরুত্বপূর্ণ বিচার করতে। ...