আখ চুরি!
আব্দুল্লাহ আব্দুর রহমান
দৌড়াচ্ছি অনেকক্ষণ ধরে… আকাশে কার্তিকের চাঁদ। ধান কাটা হয়ে গিয়েছে। চাঁদের আলোয় শূন্য মাঠের শূন্যতা আরও বেড়েছে। গত পাঁচ মিনিট ধরে দৌড়াচ্ছি। আমি একা না। আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও ৪/৫ জন। সবুজ, সজীব, আপন, শামীম, মানিক। একই স্কুলের একই ক্...