বিসমিল্লাহির রাহমানির রাহিম
কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অথচ তাদের একটি বড় অংশ আজ অবহেলার শিকার।
এই বাস্তবতা থেকেই ষোলো নিরন্তর কাজ করে যাচ্ছে—কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ইসলামী মূল্যবোধে দীক্ষিত করে তাদের সমাজের দায়িত্বশীল, সচেতন ও আত্মমর্যাদাসম্পন্ন সদস্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে।
আল্লাহ তায়ালা আমাদের গত বছরে বেশ কিছু কল্যাণকর কাজের তাওফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একইসাথে আমরা আমাদের সীমাবদ্ধতা ও ভুলগুলো আন্তরিকভাবে পর্যালোচনা করেছি এবং ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি।
২০২৫ এর উল্লেখযোগ্য অর্জনসমূহ
- সামগ্রিকভাবে কনটেন্টের মান উন্নত হয়েছে।
- স্কুল ক্যাম্পেইনগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে।
- দ্বিমাসিক প্রকাশনা মডেল কার্যকর করা হয়েছে।
- একটি স্ট্রং ও কার্যকর টিম গঠন করা হয়েছে।
- লাইব্রেরি সুবিধা সম্প্রসারিত হয়েছে।
- মিট-আপের মাধ্যমে প্রতিনিধিদের সাথে সমন্বয় করা হয়েছে।
কার্যক্রম ও পরিসংখ্যান
- প্রকাশিত সংখ্যাঃ ৫ টি
- স্কুল ক্যম্পেইনঃ
- সার্কুলেশন: ৩৩,০০০
- বিক্রি: ৩০,০২০
- ক্যাম্পেইন: ১২৪টি
- পাঠচক্র: ১০৯টি
- লাইব্রেরিঃ ১৯ টি
- প্রতিনিধি মিটআপঃ ২ টি
সোশ্যাল মিডিয়া
- ফেসবুক:
নতুন ফলোয়ার – ২৫.৬ হাজার
এনগেজমেন্ট – ২১২.২ হাজার
ভিউ – ৬৬ লাখ - ইনস্টাগ্রাম:
নতুন ফলোয়ার – ৫৯০
এনগেজমেন্ট – ১.৩ হাজার
ভিউ – ২৯.৫ হাজার - টেলিগ্রাম:
ফলোয়ার – ৭,৯১৩ - হোয়াটসঅ্যাপ:
ফলোয়ার – ১,৪৮০
২০২৬ এর লক্ষ্য
- ৬ টি নিয়মিত এবং ২ টি বিশেষ সংখ্যা
- কাগজের মান উন্নয়ন
- ডিজাইন SOP (রঙ ও কনসিস্টেন্সি সংক্রান্ত সমস্যা সমাধান)
- স্টিকার ও সুলভ মূল্যের টি-শার্ট মার্চেন্ডাইজ চালু
- ১৫টি নিয়মিত পাঠচক্র
- গল্পসমগ্র–১ ও “ফেল্টুস থেকে টপার”— দুটি বই প্রকাশ
ক্যালেন্ডার
নিয়মিত সংস্করণ
• ফেব্রুয়ারি - ১১ তম
• এপ্রিল - ১২ তম
• জুন - ১৩ তম
• আগস্ট - ১৪ তম
• অক্টোবর - ১৫তম
• ডিসেম্বর - ১৬ তম
বিশেষ সংস্করণ
• কুরবানি ঈদ স্পেশাল: মে
• শীতকালীন স্পেশাল: নভেম্বর
আল্লাহ আমাদের ২০২৫ এর কাজগুলো কবুল করে নিন এবং ২০২৬ এর পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দিন ও কাজে বারাকাহ দান করুন, আমীন।