প্রজেক্ট সৌরবন্ধু
আনিকা তুবা
(১) রোদ্দুর মাথায় নিয়ে এ-দোকান থেকে ও-দোকান ঘুরে বেড়াচ্ছে মুগ্ধ। সেই সাতসকালে বের হয়েছে। এখনো মনমতো একটা ইলেকট্রনিক পার্ট জোগাড় করতে পারেনি। পেটে খিদেয় ইঁদুর দৌড়াচ্ছে। মুগ্ধ সেটাকে পাত্তা দিচ্ছে না। পকেটে আর মাত্র একশ আশি টাকা আছে। জিনিসটার দা...