চোরাবালি
আনিকা তুবা
(১) আজকের দিনটা বিথীর জন্য বিশেষ একটা দিন। বিথী ভোরবেলা না জাগলেও আজ ভোর হতে না হতেই ওর ঘুম ভেঙে গেছে। সকাল সকাল উঠেই তৈরি হয়ে নেয় সে। এরপরই চলে আসে এখানে। চার রাস্তার মোড়ের পাশের এই জেলা কলেজে। এখানেই চলছে অডিশন। বিথী আর ওর বান্ধবী ছন্দা সেই সকাল...